প্রকাশিত: Mon, Mar 27, 2023 12:20 AM
আপডেট: Sat, Jun 13, 2026 5:17 AM

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাজহারুল ইসলাম: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রোববার সকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা খুন করে, তাদেরকেও আমরা বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে।

তাদেরও ফিরিয়ে আনার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পালন করে থাকি। ২৫শে মার্র্চ কালরাত গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। ওই রাতে ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়। সেদিন রাতেই ১২টা এক মিনিটে বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি আসল, আজ থেকে বাংলাদেশ স্বাধীন।তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি।